বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

মাদক,ছিনতাই, চাঁদাবাজি- জিরো টলারেন্স নীতিতে কাজ করার আহবান, জিএমপি কমিশনার 

গাজীপুর প্রতিনিধিঃ / ৩৯৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

গাজীপুর মহানগরীর প্রতিটি এলাকায় মাদক,ছিনতাই, চাঁদাবাজি সংক্রান্ত বিষয়ে “জিরো টলারেন্স” নীতিতে কাজ করার আহবান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার  মোল্যা  নজরুল ইসলাম। 
তিনি আজ সকাল ১১ টা সময় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব কথা বলেন। এছাড়াও কিশোর গ্যাং কালচারকে নির্মূল করাসহ প্রতিটি বিটে বিট পুলিশিং জোরদার করার জন্য বিট অফিসারদের নিয়মিত  মিটিং করার নির্দেশ দিয়েছেন তিনি।
সভায় গাজীপুর মহানগরকে নিরাপদ রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। রুজুকৃত মামলা ও অভিযোগ সমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন তিনি ।
এসময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ  (উত্তর ) রেজওয়ান আহমেদ এবং এসআই মো:জহিরুল ইসলাম পুলিশ কমিশনারের নিকট হতে  পুলিশ পদক-২০২১ এবং পুলিশ পদক- ২০২০ গ্রহণ করেন। এছাড়া   জিএমপির ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ২৪ (চব্বিশ ) জন বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরনণ করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন  জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারগনণ, বিশেষ পুলিশ সুপার (সিআইডি), পুলিশ সুপার (পিবিআই), জিএমপির উর্ধ্বতন কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর