সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিফ সালিফ। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মামুনুর রশীদ মামুন। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন পিয়াস চাকলাদার।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রবিউল হাসান। গাজীপুরের কোনাবাড়ীতে গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার

মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর হামলা- ৯৯৯-এ কল দিয়ে উদ্ধার!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৩৩১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

লালমনিরহাটে মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর হামলা ও জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ এপ্রিল) লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ঢাকনাই কুড়ারপাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা আজগার আলীর স্ত্রী জাহেদা বেগমের উপর অতর্কিত হামলা চালিয়ে জোর পুর্বক সম্পত্তি দখলের চেষ্টা করে দুর্বৃত্তরা।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মোফাজ্জল হোসেন (৩০) আশরাফ আলী (৪৫) আশিক মিয়া (২৫) মোর্শেদা বেগম (৩৫) দীর্ঘ দিন থেকে বীর মুক্তিযোদ্ধা আজগার আলী স্ত্রী জাহেদা বেগমের সম্পত্তি বেদখল করার চেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় অভিযুক্তরা হাতে ধারালো ছোরা, লাঠি সহ দলবদ্ধ ভাবে মুক্তিযোদ্ধার বাড়িতে প্রবেশ করে মারপিট শুরু করে এবং অভিযুক্ত মোফাজ্জল হোসেন মুক্তিযোদ্ধার স্ত্রীর বুকে ছোরা ধরে ৩ টি নন জুডিসিয়াল স্টাম্পে সই করতে বলে এবং দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে। নিরুপায় হয়ে মুক্তিযোদ্ধার স্ত্রী ফাঁকা স্টাম্পে সই করে শোকেজের ড্রয়ারে রাখা ৯০ হাজার টাকা অভিযুক্ত মোফাজ্জল হোসেনের হাতে প্রদান করে। এতে মোফাজ্জল আরো ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লোহার রড দিয়ে জাহেদা বেগমের মাথায় আঘাত করে। এরপর ২ নং অভিযুক্ত আশরাফ আলী জাহেদা বেগমের ডান কাধে আঘাত করলে এতে তার কাধের হাড় ভেঙ্গে যায়। এসময় ৩ নং অভিযুক্ত আশিক মিয়া জাহেদা বেগমের গলা চিপে ধরে মাটিতে ফেলে দেয়। পরে ৪ নং অভিযুক্ত মোর্শেদা বেগম জাহেদা বেগমের কাপর টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায়।
জাহেদা বেগম নিজের জীবন বাঁচানোর জন্য ৯৯৯ এ কল করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান।
মুক্তিযোদ্ধা আজগার আলীর স্ত্রী জাহেদা বেগম বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে থানায় অভিযোগ দিয়েছি। আমরা আসা করি উপযুক্ত বিচার পাবো।
অভিযুক্তদের সাথে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ হয়নি।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি শাহ আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর