সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

যৌতুক না পেয়ে গৃহবধূকে খুন করে স্বামী শ্রীঘরে

রিপোর্টারের নাম : / ২৯৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

নরসিংদীর পলাশে যৌতুকের টাকা না দেয়ায় রত্না বেগম (১৮) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। যৌতুকের জন্য ওই গৃহবধূকে তার স্বামী ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগ্যের পাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আল রাব্বিকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। নিহত রত্না বেগম (১৮) উপজেলার ভাগ্যের পাড়া গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। অপর দিকে অভিযুক্ত স্বামী আল রাব্বি (১৯) একই গ্রামের আল আমিন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, রত্নার সাথে রাব্বির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ৭ মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই রাব্বি মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য প্রায় সময়ই রাব্বি তার স্ত্রী রত্নাকে মারধর করতেন। সোমবার দুপুরে শ্বশুরবাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার দাবি জানান রাব্বি। এ সময় টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে আবারও মারধর শুরু করেন স্বামী আল রাব্বি। এক পর্যায়ে ছুরি দিয়ে রত্নার পেটে ও গলায় আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান রাব্বি।

পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় রত্নাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে গেলেও অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর