বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ২৪৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৭ জুলাই, ২০২২

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ:

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের সভাকক্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) রাত ৮ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম- এর সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল জনাব হাসিবুল ইসলাম, শাহজাদপুর পৌরসভার মেয়র জনাব মনির আক্তার খান তরু লোদী, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহিদ মাহমুদ খান এবং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান।

এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ৩০ জুলাই ২০২২ তারিখ অনুষ্ঠিতব্য ‘এ-ইউনিট’-এর গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে শাহজাদপুরে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আবাসন সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শহরের ট্রাফিক জ্যামসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁর পর্যবেক্ষণ তুলে ধরেন। এসময় উপস্থিত সকলেই ৩০ জুলাই গুচ্ছ ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে একমত পোষণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর