বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে সভা

স্টাফ রিপোর্টারঃ / ৪৩১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৯ জুন, ২০২২

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে রবীন্দ্র কাছারি বাড়ী অডিটোরিয়ামে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। সভাপতির বক্তব্যে উপাচার্য মহোদয় বলেন, যে বিপুল স্বপ্ন নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, সে স্বপ্ন পূরণের পথে আপনিও একজন অংশীদার। তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শ বাঙালি সংস্কৃতি ও রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা সম্প্রীতি ও সহমর্মিতার দর্শন কে ধারণ করে পরিবর্তমান বিশ্বপরিস্থিতির উপযোগী পাঠ ও গবেষণার পীঠস্থান হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কে গড়ে তুলতে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি।

এক্ষেত্রে বাঙালি জাতিসত্তা নির্মাণের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সোনার বাংলা নির্মাণে রূপকল্প আমাদের লক্ষ্য পূরণের সারথি বলে রবি উপাচার্য উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের শুদ্ধাচারের উপরে গুরুত্ব আরোপ করে রবি উপাচার্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, কর্মকর্তা ও দুইজন কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কারে মনোনীত করা হয়। এসময় সন্মানিত অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রেজিস্ট্রার মো. সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন।

এছাড়াও সাংবাদিক, রাজনীতিবিদ, স্কুল-কলেজের শিক্ষক, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মাহফুজুর রহমান মিলন / কলমের বার্তা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর