মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ  বেড়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ৪ কোটি টাকা মুল্যের ৪ হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত

রাজাপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৫০ পরিবার

সাইদুল ইসলাম, রাজাপুর: / ৩৯৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

ঝালকাঠির রাজাপুরে আজ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৫০ গৃহহীন পরিবার। সারাদেশের সাথে একযোগে অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের ঘরগুলো উদ্ভোধন করেন। ফলে ঈদের আগে এসব পরিবারের মানুষগুলো পাচ্ছে স্থায়ী ঠিকানা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের সাথে ঈদ উপহার হিসেবে রাজাপুর উপজেলা পরিষদ অডিটরিয়মে ইউএনও নুসরাত জাহান খানের সভাপতিত্তে¡ উপকার ভোগিদের মাঝে জমির দলিলসহ এসব ঘরের চাবি হস্তান্তর করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, ওসি পুলক চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যানবৃন্দ, পিআইও মামুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর