বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

রাতে আঁধারে কম্বল নিয়ে ঘুমন্ত মানুষের কাছে এসপি

নিজস্ব প্রতিবেদক: / ১৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

মো. আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা : রাতের আঁধারে ঠাকুরগাঁওয়ে জেলার রেলস্টেশনে থাকা ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

বৃহস্পতিবার মধ্যরাতে রোড রেলস্টেশন এলাকায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

রেলস্টেশনে থাকা আম্বিয়া,আওয়াল,কায়সার বলেন, শীতে রাতে ঘুমাতে অনেক কষ্ট হতো। অনেক সময় শীতের কারণে ঘুম ভেঙে যেত কিন্তু আজকে স্যার আমাদের একটা শীতবস্ত্র দিয়েছেন। আজ আমরা শান্তিতে ঘুমাতে পারব।

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন,গত কয়েকদিন ধরে খুব শীত পড়েছে। সেজন্য রাতে পৌর শহরের রোড রেলস্টেশনে শীতার্ত মানুষের জন্য উপহার হিসেবে শীতবস্ত্র নিয়ে এসেছি। এই কার্যক্রম চলমান থাকবে। তবে আমি মনে করি সকলকের এভাবে এগিয়ে আসার দরকার।

শীতবস্ত্র বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মিথুন সরকার, সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ সহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর