রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

রানির শেষকৃত্যে যোগ দেবেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত রানির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেভাবেই সময়সূচি সাজানো হচ্ছে।

যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেখানে তার তেমন কোনো কর্মসূচি নেই। মূলত নিউ ইয়র্কে যাওয়ার সময় পরিবারিক পুনর্মিলনে যুক্তরাজ্যে যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী।

সূত্র জানায়, আগামী ১৫ সেপ্টেম্বর লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে যুক্তরাজ্যে যাত্রাবিরতি নেবেন তিনি। যুক্তরাজ্য থেকে ১৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল শেখ হাসিনার। তবে আগামী ১৯ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ফলে যুক্তরাজ্যে অবস্থান একদিন বাড়িয়ে রানির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে থাকবেন। আগামী ২৩ সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অনুষ্ঠানে বাংলা ভাষায় ভাষণ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর