সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ

রায়গঞ্জে পরকিয়া প্রেমে মাদ্রাসা শিক্ষক গণধোলাইয়ের শিকার

রিপোর্টারের নাম : / ২২২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পরকিয়া প্রেমের জেরে দেখা করতে এসে গণধোলাইয়ের শিকার হয়েছেন এক মাদ্রাসা শিক্ষক। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার মালতিনগর শাহজালাল দাখিল মাদ্রাসার শিক্ষক জাহিদুল ইসলামের সাথে একই প্রতিষ্ঠানের আয়া’র সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই এক পর্যায়ে আয়া’র স্বামী বাড়ীতে না থাকার সুযোগে পরকিয়া প্রেমিক জাহিদুল ইসলাম ঐ বাসায় যায়। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে আয়া’র বাসায় দুজনকে একই রুমে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলে। এবং প্রেমিক কে গণধোলাই দিয়ে আটক রাখে।

এ বিষয়ে শাহজালাল দাখিল মাদ্রাসার সুপার আবু সাঈদের কাছে জানতে চাইলে তিনি বলেন, লোকের মুখে এমনটা শুনেছি। আমি সঠিক কিছু জানিনা।

এ ব্যাপারে মাদ্রাসার সভাপতি আবু সাঈদ তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে অনেকেই আমাকে ফোন করেছেন।

মাদ্রাসা শিক্ষকের গণধোলাইয়ের বিষয়ে ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত নই। তবে লোকে মুখে এমনটা শুনতেছি।

এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ এনামুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত আছি। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর