মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার।

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানকে পাশে চায় বাংলাদেশ

রিপোর্টারের নাম : / ২৯২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১১ মে, ২০২২

রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিতে মিয়ানমারকে রাজি করানোর জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা-আসিয়ানকে পাশে চায় বাংলাদেশ। এজন্য আসিয়ান সদস্যভুক্ত দেশগুলোকে প্রভাবিত করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএআইডির উপ-প্রশাসক ইসোবেল কোলম্যান এবং জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কট টার্নারের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান মন্ত্রী। মঙ্গলবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

ওই বৈঠকে কোলম্যান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। তিনি বলেন, ভাসানচরে আরও উন্নয়নের সম্ভাবনা রয়েছে। তিনি ভাসানচরে প্রাথমিক শিক্ষা, জীবিকা, যোগাযোগ ও যাতায়াত সুবিধার ব্যবস্থার ওপর জোর দেন।

এসময় জেআরপি’র (জয়েন্ট রেসপন্স প্রোগ্রাম) আওতায় রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ১৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণার প্রশংসা করেন ড. মোমেন। খবর: বাসস


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর