শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

লালমনিরহাটে দারিদ্র বিমোচনা গরু বিতরন করল দরিদ্রদের সংগঠন!

আশরাফুল হক, লালমনিরহাট: / ২১২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

দারিদ্র বিমোচন ও নারীর ক্ষমতায়নে লালমনিরহাটের তিস্তাপাড়ের দরিদ্রদের মাঝে গরু বিতরন করেছে দরিদ্রদের সংগঠন অগ্রণী মহিষখোচা ফেডারেশন।

রোববার(১১ সেপ্টেম্বর) সন্ধায় আদিতমারী উপজেলার তিস্তা নদীর তীরববর্তি অগ্রণী মহিষখোচা ফেডারেশন মাঠে এসব গরু বিতরন করা হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরন করেন।

জানা গেছে, উপজেলার মহিষখোচা ইউনিয়নের হতদরিদ্র ও অতিদরিদ্ররা সামান্য সঞ্চয় করতে অগ্রণী মহিষখোচা ফেডারেশন গড়ে তুলেন। দরিদ্রদের নিয়ে গড়ে ওঠা এ সংগঠনটি স্থানীয়দের কাছে দরিদ্রদের সংগঠন নামে বেশ পরিচিত। অনেক পুরাতন এ সংগঠনে বর্তমানে প্রায় সাড়ে ৮শতাধিক সদস্য রয়েছেন। যার সিংহভাগই নারী। দরিদ্রসীমার নিচে বসবাস করা জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে গড়ে উঠা এ সংগঠনটি দীর্ঘ দিন ধরে বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নারীর ক্ষমতায়ন বাড়াতে গ্রামীন বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্ঠির লক্ষ্যে বেকার নারীদের মাঝে বিনামুল্যে গরু ছাগল বিতরনের একটি প্রকল্প গ্রহন করে অগ্রণী মহিষখোচা ফেডারেশন। এ প্রকল্পে তিন লাখ টাকা বরাদ্ধ প্রদান করে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন। এ অর্থে বিভিন্ন সময় ছাগল ও গরু বিতরন করা হয়।

এ প্রকল্পের সুফলভোগি নির্বাচন করে তাদেরকে গৃহপালিত পশুপাখি পালনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। একই সাথে এসব পশুপাখির খাবার ও চিকিৎসার জন্যও টাকা প্রদান করা হয়।

এরই অংশ হিসেবে রোববার বিকেল থেকে সন্ধা পর্যন্ত ৯টি পরিবারকে একটি করে বকনা বাছুর বিনামুল্যে প্রদান করা হয়। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জি আর সারওয়ার, মহিষখোচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী, অগ্রণী মহিষখোচা ফেডারেশনের সভাপতি মজমুল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর