শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে প্রতিপক্ষের জমিতে আম পড়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম, আটক-১

আশরাফুল হক, লালমনিরহাট: / ৫২০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩০ মে, ২০২২

লালমনিরহাট সদর উপজেলায় প্রতিবেশীর জমিতে গাছের আম পড়ায় আব্দুস ছালাম (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ মে) দুপুরে উপজেলার কুলাঘাট ইউনিয়নের সাকোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তি হলেন ওই এলাকার মৃত হোসেন আলীর ছেলে সহিদার রহমান সহেদ (৫০)।

এ ঘটনায় বৃদ্ধের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় ৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে আগে থেকেই আহত বৃদ্ধ আব্দুস ছালামের সাথে প্রতিবেশী সহিদার রহমান গংদের বিরোধ চলে আসছে। এরই জেরে রোববার সকালে বৃদ্ধের গাছের আম প্রতিপক্ষ সহিদার রহমানের জমিতে পড়ায় উভয়পক্ষের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুপুরে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে বৃদ্ধ আব্দুস ছালামের ওপর দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালায় সহিদার রহমান গং। এ সময় বাবাকে বাঁচাতে সেলিনা বেগম এগিয়ে গেলে তার উপরেও হামলা চালায় অভিযুক্তরা।

পরে, তাদের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

জানতে চাইলে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, মারামারির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনী পদক্ষেপ নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর