বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

লালমনিরহাটের তিস্তা নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু!

রিপোর্টারের নাম : / ৭১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৬ মে, ২০২৬

আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাটের তিস্তা নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। রাজপুত্র এলাকায় শোকের ছায়া নেমেছে।

জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের রাজপুর স্পার বাঁধে ছোট ভাই নদীতে গোসল করতে গেলে স্রোতের মধ্যে পড়ে যায়, তাকে বাঁচানোর জন্য বড়ভাই কোনো দ্বিধা না করে সে নদীতে ঝাঁপ দেয়। তবে প্রবল স্রোতে দুজনই পানির নিচে তলিয়ে যায়।

শনিবার (১৬ মে) দুপুরে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের স্পার বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো সদর উপজেলার রাজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রেজাউল মাস্টারের ছেলে সিফাত (১৮) ও সচ্ছ (১৪)।

এলাকাবাসী জানান, দুপুরে কয়েকজন ছেলে মিলে
নদীতে ঘুরতে ও গোসল করতে যায়। একপর্যায়ে সচ্ছ গোসলের সময় অসাবধানতাবশত নদীর গভীর স্রোত  পড়ে তলিয়ে যেতে থাকে, তাকে বাঁচানোর চেষ্টা করে বড়ভাই। তবে প্রবল স্রোতে দুজনই পানির নিচে হারিয়ে যায়। এলাকাবাসী ১ ঘন্টা পর তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সাদ আহমেদ ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে এবং এ ঘটনায় একটি ইউডি মামলা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই পরিবারের ২ ছেলে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় ওই পরিবারের মাঝে শোকের ছায়া নেমেছে এসেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর