লেখক জুয়েলের ২৬ তম বইয়ের মোড়ক উন্মোচন
গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের লেখক, সাংবাদিক আল মাহমুদ সরকার (জুয়েল) রচিত “কাজিপুর উপজেলার কৃতী প্রকৌশলীগণ” গ্ৰন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রধান বিদ্যুৎ পরিদর্শক আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক মিজ্ খেনচান, এবং কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ রেজাউল করিম। এটি লেখকের ২৬ তম গ্ৰন্থ।
রোববার (২২ মার্চ) কাজিপুর পাবলিক লাইব্রেরী কর্তৃক আয়োজিত, এবং উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
বক্তব্য রাখেন, সামাজ উন্নয়ন সংগঠন ভয়েস অফ কাজিপুরের উপদেষ্টা সাখাওয়াত হোসেন সন্টু, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খশরু পারভেজ, ডক্টর এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান। ধুনট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আঃ মান্নান, চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, কথাসাহিত্যিক রিপন আহসান রিতু, কাজিপুর পাবলিক লাইব্রেরীর সদস্য সাংবাদিক শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা সভাপতি কবি শাহ আলম শুভেচ্ছা বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট রবিউল হাসান, কাজিপুর লাইব্রেরীর উপদেষ্টা প্রকৌশলী এস এম শাহিন, প্রতিষ্ঠাতা সদস্য গোলাম কিবরিয়া খান, কাজিপুর প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ জলিল, ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসড় বিভিন্ন পেশাজীবী মানুষ।
বক্তব্যে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে পাঠ্যপুস্তকের বাইরে বইয়ের ভূমিকা, মেধা-মনন চর্চার গুরুত্ব, পরিবেশ, এবং সবার জন্য উপযোগী সমাজ গঠনে প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়। এ সময় লাইব্রেরীর মতো মেধা- মনন চর্চার স্থান সমূহে পৃষ্ঠপোষকতার বিষয়টি আলোকপাত করা হয়। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, লেখক সাংবাদিক আল মাহমুদ সরকার জুয়েল দীর্ঘদিন ধরে কাজিপুর উপজেলা নিয়ে গবেষণা করে আসছেন, তার প্রকাশিত ২৬ টি বইয়ের অধিকাংশ কাজিপুর উপজেলার মাটি ও মানুষ সম্পর্কিত। ২৬ তম বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে লেখককে শুভেচ্ছা জানিয়েছেন।







