সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের উদ্যোগে রায়গঞ্জে শাড়ি ও লুঙ্গি বিতরণ

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ: / ৩১২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

মানুষের পাশে আমরা- এ প্রতিপাদ্য সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সিরাজগঞ্জ ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের উদ্যোগে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া গ্রামে কুড়মালি পাঠশালায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের সভাপতি প্রদীপ সাহা।

এ সময় উপস্থিত ছিলেন কুড়মালি ভাষার লেখক ও গবেষক উজ্জল মাহাতো, মাহাতো সমাজপতি দীগেন্দ্রনাথ মাহাতো, ঝুমুর শিল্পী উপেন্দ্রনাথ মাহাতো, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. জয়নাল আবেদীন জয়, মাই টিভির জেলা প্রতিনিধি ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম মোনায়েম খান, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম, প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান জনি প্রমুখ।

অনুষ্ঠানে পশ্চিম আটঘরিয়া গ্রামের ২২ জন নারী-পুরুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।
সিরাজগঞ্জ ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের সভাপতি প্রদীপ সাহা বলেন, প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। এর ধারাবাহিকতায় এবারো শাড়ি- লুঙ্গি বিতরণ করা হলো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর