বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

শাহজাদপুর কাঁপাচ্ছে ৩০ মন ওজনের ‘সেকেন্দার’

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ৩৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৭ জুন, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পুঠিয়া গ্রামের মৃত কাশেম সরকারের ছেলে মো. কোরবান সরকার। সে পেশায় একজন কৃষক। ছোট বেলা থেকেই গরু লালন-পালন করা তার খুব শখ। কোরবানির ঈদকে সামনে রেখে ‘অস্ট্রেলিয়ান ক্রস’ জাতের একটি গরু বড় করেছেন। তার নাম রেখেছে ‘সেকেন্দার’, ৩০ মন ওজনের সেই ‘সেকেন্দার’ এবার এলাকা কাঁপিয়ে তুলছে। গরুটির দাম হাঁকা হয়েছে ১২ লক্ষ টাকা। গরুর মালিক মো. কোরবান সরকার জানান, ‘সেকেন্দার’ তৈরী করতে তিন বছর সময় লেগেছে। তবে এখনো তেমন লোকজন জানা শোনা হয় নাই। তিনি আরও জানান, আমি পশু-পাখির প্রতি খুব যতœশীল। সন্তানের মতোই ‘সেকেন্দার’কে বড় করে তুলেছি। দেশীয় পদ্ধতিতে ছোলা, সবুজ ঘাস, খৈল, ভূষি, চিটা গুড়, ছোলা, গম, মসুর, কালাই, খেশারী, জব, ভুট্টাসহ কেমিক্যাল ফ্রি পদ্ধতিতে তাকে বড় করা হয়েছে। প্রতিদিন ৮শত টাকার খাবার তাকে খাওয়ানো হয়। এছাড়া পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ঔষধ খাওয়ানো হয়।

সরজমিনে ২৭ জুন সোমবার উপজেলার পোরজনা ইউনিয়নের পুঠিয়া গ্রাম ঘুরে দেখা গেছে, প্রতিদিন শত শত মানুষ এই ‘সেকেন্দার’কে দেখার জন্য কোরবানের বাড়ীতে ভীড় করছে। কোরবানির ঈদকে সামনে রেখে গরুটির দাম হাঁকা হয়েছে ১২ লক্ষ টাকা। পরম যতেœ তাকে যেন লালন-পালন করছে। তিনি জানান, আমার ইচ্ছা ‘সেকেন্দার’ কে বাড়ী থেকেই বিক্রি করব। তাই বিত্তশালীদের প্রতি তার আবেদন যেন গরুটির ন্যায্যমূল্য পায়। ‘অস্ট্রেলিয়ান জাতের ক্রস’ পুঠিয়া থেকে শাহজাদপুরে সৌখিন ও বিত্তবান মানুষের মাঝে এক বাড়তি আমেজ সৃষ্টি করেছে। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও গরু নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সাদা-কালো রঙের পারহা-পারহি ‘সেকেন্দার’কে দেখতে সৌখিনীরা প্রতিদিন তার বাড়ীতে ভীড় করতে দেখা গেছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান বলেন, গরুটি সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে লালন পালন করা হয়েছে। গরুটি হলো ‘অস্ট্রেলিয়ান জাতের ক্রস’। এ জাতের গরু আমাদের দেশে এখন খামারিরা পালন করছে। আমার জানা মতে গরুটি শাহজাদপুর উপজেলায় সর্বচ্চো বড়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর