সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

শাহজাদপুর থানার তদন্ত ওসি শেখ মঈনুল ইসলামকে বিদায় সংবর্ধনা

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার : / ২১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

শাহজাদপুর থানার ওসি তদন্ত শেখ মঈনুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে শনিবার রাতে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী পিএম পলাশের সঞ্চালনায় এবং সিটি ফাউন্ডেশনের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদায়ী পুলিশ কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদপুর প্রস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, দপ্তর সম্পাদক মো. জহুরুল ইসলাম, মাই টিভি প্রতিনিধি জাকারিয়া মাহমুদ, মৎস্যজীবি লীগের পৌর শাখার সভাপতি আলমগীর হোসেন লালন প্রমুখ। বক্তারা বিদায়ী এই পুলিশ কর্মকর্তার শাহজাদপুরের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মাহফুজুর রহমান মিলন, বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, ও মৎস্যজীবি লীগের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে পুলিশ কর্মকর্তা শেখ মঈনুল ইসলামকে ফুলেল শুভেচছা জানান আয়োজকরা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিদায়ী অফিসারকে উৎসর্গ করে সংগীত পরিবেশন করেন উজ্জ্বল হোসেন, পিএম পলাশ, আশরাফুল ইসলাম বাবু, মিজান, ও বাবলু।

উল্লেখ্য, শেখ মঈনুল ইসলাম ২০০৬ সালের মার্চে বাংলাদেশ পুলিশে সাব ইনস্পেকটর পদে যোগ দেন। ২০২১ সালের ৩১ অক্টোবর শাহজাদপুর থানায় অফিসার ইনচার্জ (তদন্ত) পদে যোগ দেন। আগামীকাল বদলি হয়ে খুলনা রেঞ্জে যোগ দিবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর