রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত

শাহজাদপুর প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ৩৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৭ জুন, ২০২২

৫৭ সদস্যবিশিষ্ট ঐহিত্যবাহী শাহজাদপুর প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শাহজাদপুর প্রেস ক্লাবের আহবানে ‘প্রেস ক্লাব,শাহজাদপুর’ ও ‘শাহজাদপুর মডেল প্রেস ক্লাব’ এর সকল সাংবাদিকরা একাত্তত্বা প্রকাশ করে ‘প্রেস ক্লাব, শাহজাদপুর’ ও ‘শাহজাদপুর মডেল প্রেস ক্লাব’ বিলুপ্ত করে শাহজাদপুর প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।

সোমবার (২৭ জুন) দুপুরে শাহজাদপুর উপজেলা ক্রীড়া সংস্থা হলরুমে প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুস্তাক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ সাধারন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু (কালের কন্ঠ), আতিক সিদ্দিকী (আমাদের সময়), মুমীদুজ্জামান জাহান (যুগান্তর), আবুল কাশেম (নয়াদিগন্ত), সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির (জনকন্ঠ), শফিউল হাসান চৌধুরী (ইত্তেফাক), কোরবান আলী লাভলু (সমকাল), এমএ জাফর লিটন (যায়যায়দিন), মো. আল আমিন হোসেন (দিনকাল), হাসানুজ্জামান তুহিন (প্রতিদিনের সংবাদ), জাকারিয়া মাহমুদ (মাইটিভি) প্রমূখ। বক্তব্যে সাংবাদিকতা পেশাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে সবাইকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দায়িত্বপালনের আহবান জানান বক্তারা।

পরে সর্বসম্মতিক্রমে ১৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। এতে সভাপতি পদে বিমল কুমার কুন্ডু (সংবাদ), সাধারন সম্পাদক পদে মুস্তাক আহমেদ (প্রান্তিক সংবাদ) নির্বাচিত হন। কার্যকরী পরিষদের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আবুল কাশেম (নয়াদিগন্ত), ওমর ফারুক (এশিয়ান টিভি), এমএ জাফর লিটন (যায়যায়দিন), যুগ্ম সাধারন সম্পাদক মো. আল আমিন হোসেন (দিনকাল), মামুন রানা (সিরাজগঞ্জ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক মুমীদুজ্জামান জাহান (যুগান্তর), অর্থ বিষয়ক সম্পাদক মো. শামছুর রহমান শিশির (এ যুগের দীপ), দফতর ও পাঠাগার সম্পাদক জহুরুল ইসলাম (আমার সংবাদ), সাহিত ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী লাভলু (সমকাল), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাগর বসাক (করতোয়া), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক হাসান কাহার (ডেইলি বাংলাদেশ), ক্রীড়া ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস (ভোরের কাগজ) ও কার্যনির্বাহী সদস্য পদে আতাউর রহমান পিন্টু (কালের কন্ঠ), সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির (জনকন্ঠ), আতিক সিদ্দিকী (আমাদের সময়), হাসানুজ্জামান তুহিন (প্রতিদিনের সংবাদ) ও শফিউল হাসান চৌধুরী (ইত্তেফাক) নির্বাচিত হন।
এছাড়া, শাহজাদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফিকে আজীবন সদস্য পদে ভূষিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর