শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  কাজিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মারপিটের শিকার কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা। উল্লাপাড়ায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি-জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন পাঁচ ওয়াক্ত নামাজ দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স।

শাহজাদপুর শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ভোধন

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ২৭১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা। শুক্রবার বিকেলে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কালে তিনি বলেন, এ মাঠকে দৃষ্টিনন্দন করতে চারিদিকে গ্যালারী করে দেয়া হবে এবং এই মাঠে খেলা ছাড়া অন্য কিছু হবে না। এ সময় আরও বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির টিপু ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মারুফ হোসেন সুনাম, শিক্ষা প্রকৌশলী বিজয় কুমার ঘোষ, আওয়ামীলীগ নেতা মনিরুল গণি চৌধুরী শুভ, ক্রীড়াবিদ কবির হোসেন প্রমুখ। এদিকে ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মারুফ হোসেন সুনামের আয়োজনে শেখ কামাল ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট এ মোট ৮ টি দল অংশ গ্রহন করবে। উদ্ভোধনী খেলায় বাঘাবাড়ি ফুটবল একাদশ বনাম নরীনা ফুটবল একাদশ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বাঘাবাড়ি ফুটবল একাদশ ৪-১ গোলে নরীনা ফুঠবল একাদশকে পরাজিত করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর