শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

শাহজাদপুরে আশ্রয় প্রকল্পের জায়গা পরিদর্শন এলাকাবাসীর অতর্কিত হামলায় ইউএনও গাড়ি ভাংচুর,এসিল্যান্ড আহত

নিজস্ব প্রতিবেদক: / ৪০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২১ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জ শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া হলদিঘরে আশ্রয় প্রকল্পের ঘর নির্মানের জায়গাকে কেন্দ্র করে অত্র এলাকার একদল উশৃংখল জনতা উপজেলা প্রশাসনের লোকজনের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সরকারি গাড়িতে ভাংচুর চালানো হয়েছে। এ ঘটনায় সহকারী কমিশনারের (ভূমি) আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

রবিবার(২১আগষ্ট) সকালের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে বিরাজ করলেও বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে স্বাভাবিক রয়েছে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রবিবার সকালে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ আশ্রয়ন প্রকল্পের গৃহ নির্মানের জন্য মাটি ভরাট করার লক্ষ্যে কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া হলদিঘর মৌজার এস এ ১ নং খতিয়ানের ৩৯৪ নং দাগের ১.২২ একর ফসলি শ্রেণির জমি এবং আর এস ১ নং খতিয়ানের ৪৮৮ নং দাগের ১.২২ একর লায়েক পতিত শ্রেণির জমি পরিদর্শনে ইউএনও এবং এসিল্যান্ড যেতে নিলে পথিমধ্যে অত্র এলাকার একদল উশৃংখল জনতা ঐ জায়গায় আশ্রয় প্রকল্পের ঘর তৈরী করা যাবে না এই মর্মে রাস্তার মাঝে ভেরিগেট দিয়ে তাদের গতিরোধ করে। তখন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) গাড়ী থেকে নেমে তাদের সাথে কথা বলতে চাইলে সংঘবদ্ধ জনতা কথা না বলে ইট-পাটকেল ছুড়তে থাকে তখন ইউএনও সরকারি গাড়ির গ্লাস ভেঙ্গে যায় এবং সহকারী কমিশনারের (ভূমি) মোঃ লিয়াকত সালমানের মাথায় ইটের আঘাতে আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, তার মাথায় আটটি সেলাই দেওয়া হয়েছে। থানা পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাসুদ রানা মানবকন্ঠকে জানান, রক্তাক্ত অবস্থায় এসিল্যান্ড মহোদয়কে হাসপাতালে আনা হয়েছিল। তার মাথায় ৮ টি সেলাই দেওয়া হয়েছে। তাহার উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম জানান, আশ্রন প্রকল্পের জায়গা পরিদর্শনে যাওয়ার সময় অত্র এলাকার একদল উশৃংখল জনতা আশ্রয় প্রকল্পের ঘর নির্মান করা যাবে না এই লক্ষে রাস্তায় ভেরিগেট দেয় এবং অতর্কিত ভাবে ইট-পাটকেল ছুড়তে থাকে এতে আমার গাড়ীর গ্লাস ভেঙ্গে যায় এবং এসিল্যান্ড মহোদয়ের মাথায় আঘাত লাগে। এবিষয়ে কোন আইনি পদক্ষেপ নিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি মানবকন্ঠেকে বলেন, উদ্ধতন কতৃপক্ষের সাথে পরামর্শ করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার(শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম মানবকন্ঠকে বলেন, থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে। তিনি আরও জানান, এবিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কাওকে আটক করা হয় নি বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ জুলাই) আশ্রয়ন প্রকল্পের বরাদ্দকৃত স্থান বলদীপাড়া হলদিঘর গ্রামের শিশু কিশোরদের শতবর্ষীয় ঐতিহ্যবাহী একমাত্র পুরাতন খেলার মাঠ দাবি করে তাহা রক্ষার দাবিতে উক্ত মাঠে মানববন্ধন করে এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর