বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

শাহজাদপুরে করতোয়া নদী থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৭২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পাশে করতোয়া নদী থেকে শরিফুল ইসলাম (৩০) নামের এক যুবকের হাত-পা বাঁধা ভাসমান লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে করতোয়া নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শরিফুল ইসলাম পার্শ্ববর্তী আগনুকালী গ্রামের মৃত  আবু সামার ছেলে। সরেজমিনে গিয়ে জানা যায়, গত সোমবার (৯ জানুয়ারি) রাতে শরিফুল ইসলাম শ্বশুর বাড়ি চর-বেতকান্দিতে যায়। এদিন শরিফুলের স্ত্রী ফারজানা খাতুনের সাথে বাকবিতন্ডা হয় বলে শরিফুলের শ্বশুর ফকরুল জানান। এরপর থেকেই শরিফুল নিখোঁজ হয়। নিখোঁজের ৪ দিন পর গত বৃহস্পতিবার সকালে শরিফুলের রক্তমাখা জামা কাপড় খুঁজে পায় এলাকাবাসী। এরপর শনিবার সকালে করতোয়া নদীতে হাত-পা বাধা অবস্থায় শরিফুলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত শরিফুলের মা সূর্য বানু জানান, দেড় মাস আগে শরিফুলের সাথে ফারজানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই ফারজানা শরিফুলকে পছন্দ করতো না। শরিফুল তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসলেও ফারজানা শরিফুলকে সহ্য করতে পারতো না। এক পর্যায়ে ফারজানা তার বাপের বাড়ি গেলে শরিফুল সেখানে তার স্ত্রীর কাছে যায়। সেখানে গিয়েই নিখোজ হয় শরিফুল। ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার ওসি মো. নজরুল ইসলাম মৃধা জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। ময়নাতদন্তের পর আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর