সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

শাহজাদপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে কান্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা-২০২৩ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্ত্বরে মেলার উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। উদ্বোধন শেষে একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাচ্চু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মো. এহসানুল হক, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. আব্দুস সোবহান, উপসহকারি কৃষি কর্মকর্তা হোসনেয়ারা বিলকিস প্রমূখ। এর আগে উপস্থিত অতিথিরা উপজেলা চত্ত্বরে স্থাপিত প্রায় ১৬টি স্টল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর