বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

শাহজাদপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মদিন পালন

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ২৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৮ আগস্ট, ২০২২

“মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা”-এ প্রতিপাদ্য নিয়ে শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মজিব এঁর প্রতিকৃতিতে স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ১০ টায় উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৬৭ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, ভাইস-চেয়ারম্যান লিয়াকত আলী ও মহিলা ভাইস-চেয়ারম্যান এলিজা খান, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছালাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আহম্মেদ রফিক, প্রমূখ। আলোচনা সভা শেষে ৭ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর