শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি।

শিক্ষককে মারধোর,সেই যুবদল নেতা দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদকঃ / ২৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে মারধরের অভিযোগে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ রাশেদুল ইসলাম রনিকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় বহিস্কৃত নেতৃবৃন্দের কোন অপকর্মের দায় দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

উল্লেখ্য গতকাল রোববার বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষক মো. বসির উদ্দিনকে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে রিপন আহমেদ, রাকিব হাসান ও তাজিদ মিয়া লাঠিসোঁটাসহ সেখানে ঢুকে তাকে টেনে-হিঁচড়ে প্রধান ফটকের সামনে নিয়ে মারধর করেন।

শিক্ষককে রক্ষা করতে গেলে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রিজভী আহমেদ সজিবকেও মারধর করা হয়। পরে বিদ্যালয়ের দপ্তরিসহ স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মুহূর্তের মধ্যে শিক্ষককে মারধরের ঘটনা ভাইরাল হয়। সোশাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠে। সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয় চাপা ক্ষোভ। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর