বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

শিবগঞ্জে পুকুর থেকে ৭৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার,আটক- ১

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ / ২৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

অভিনব কায়দায় বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে পুকুরের মাঝখানে লুকানো অবস্থায় ৭৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব। এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র‍্যাব-৫ এর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল বুধবার (০৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জিয়ারপুর গ্রামের এত্তাজ আলীর পুকুর থেকে এসব ফেনসিডিল উদ্বার করে র‍্যাব। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

র‍্যাব জানায়, আটক শীর্ষ মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার জিয়ারপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন কালু (৩০)। কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। এ সময় পানির নিচে বাঁশে বেঁধে রাখা ৭৪৫ বোতল ফেনসিডিল ছাড়াও মাদক ব্যবসায়ীর কাছ থেকে একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব উল্লেখ করে, আটক জসিম উদ্দিন কালু একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে খুচরা ও পাইকারি বিক্রয়ের উদ্দেশ্যে অভিনব কায়দায় পুকুরের মধ্যে বাঁশের সঙ্গে বেঁধে সংরক্ষণ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর