শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  কাজিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মারপিটের শিকার কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা। উল্লাপাড়ায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি-জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন পাঁচ ওয়াক্ত নামাজ দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স।

শিয়ালকোল ইউনিয়নে বীরমুক্তিযোদ্ধা মরহুম দলিলুর রহমান দুলাল স্মৃতি পরিষদের আয়োজনে শোকসভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জঃ / ৪৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে বীরমুক্তিযোদ্ধা মরহুম দলিলুর রহমান দুলাল স্মৃতি পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাঙ্গালী জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বাংলা ও বাঙালীর হাজার বছরের আরাধ্য পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্ব-পরিবারে নিহত শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

সোমবার (১৫ আগষ্ট) দুপুরে শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া মোড়ে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা’র সভাপতিত্বে জেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুর ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন , সদর উপজেলা আওয়ামী লীগের নেতা মোঃ আব্দুল মান্নান মন্ডল, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী, কালিয়া হরিপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি মোঃ মোস্তাক আহমেদ, শিয়ালকোল ইউনিয়ন আঃলীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দীন তালুকদার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীরমুক্তিযোদ্ধা মহির উদ্দিন প্রমুখ।

এসময় অনুষ্ঠানে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সানোয়ার হোসেন, আব্দুল মোন্নাফ খন্দকার , এস,এম রুহুল আমীন সজল, হেনা বেগম, ফরিদা বেগম, তারা বানু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির সহ শিয়ালকোল ইউনিয়ন আঃলীগের ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, গন্যমান্য ব্যক্তি বর্গ, বয়োবৃদ্ধ নারী-পুরুষ, শিশু সহ প্রায় হাজার মানুষের উপস্থিতি ঘটে এবং তাদের মাঝে দুপুরে তবারক বিতরণ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর