শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

শিয়ালকোল ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের অফিস উদ্বোধন

রিপোর্টারের নাম : / ১৮৩ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃসিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী বাজারে ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের অফিস শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৪এপ্রিল) বিকেলে চন্ডিদাসগাঁতী বাজার এলাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উক্ত সংগঠনের শুভ উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদ শিয়ালকোল শাখার সভাপতি এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব পরিষদ জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম মুকুল
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদ জেলা শাখার
সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম মুন্সি ও উপদেষ্টা অ্যাডভোকেট লিটন।

শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২১সালে ভাষা আন্দোলনে অসামান্য অবদান রাখায় একুশে পদক লাভ করেছেন মোতাহার হোসেন তালুকদার (মরণোত্তর)। পদকপ্রাপ্ত ২১ জনের প্রথম নামটিই তার। পরিচ্ছন্ন রাজনীতিক, গণমানুষের নেতা, বিশেষ করে বঙ্গবন্ধুর সহচর হিসেবে নামটি পরিচিত।ভাষা আন্দোলন নিয়ে যথেষ্ট গবেষণা না হওয়া এবং বাংলা ভাষার তাৎপর্য নিয়ে আলোচনা একটি নির্দিষ্ট দিন বা মাসকেন্দ্রিক হওয়ায় ভাষাসৈনিকদের সংগ্রামের, ত্যাগের ইতিহাসের আরেক নাম। দেশের নানা প্রান্তে আন্দোলন ছড়িয়ে পড়েছিল এবং মোতাহার হোসেনের মতো অনেকেই আন্দোলনকে বেগবান করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ১৯২২খ্রীঃ সিরাজগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে জন্ম নেওয়া মোতাহার হোসেন তালুকদার মূলত মোতাহার হোসেন মাস্টার নামেই তিনি সবার কাছে পরিচিত। মেধাবী ছাত্র হিসেবে বেড়ে ওঠা মোতাহার হোসেনের রাজনীতির হাতেখড়ি ছাত্র জীবন থেকেই। তিনি ১৯৪৬ খ্রীঃ তদানিন্তন চডস মুসলিম ছাত্রলীগে যোগদান করেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে শিক্ষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, স্বাধীনতা আন্দোলনসহ জাতীয় পর্যায়ের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের এক বর্নাঢ্য জীবনী তাদের বক্তব্যে তুলে ধরেন।

এসময় যুব কল্যাণ পরিষদ শিয়ালকোল শাখার সহ-সভাপতি ফিরোজ তালুকদারসহ কমিটির অষন্যান্য নেতৃবৃন্দ, ছাত্রলীগ নেতা সম্রাট, শাকিল, শুভ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৬নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য এস .এম. রুহুল আমিন সজল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর