শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

শেখ হাসিনার ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ: দোরাইস্বামী

রিপোর্টারের নাম : / ২১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ ছিল বলে মন্তব্য করেছেন ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন, ‘অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে, সমঝোতা হয়েছে, দুই দেশের তথ্য ও সম্প্রচার ক্ষেত্রেও চুক্তি হয়েছে। এই সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে বলে আমার স্থির বিশ্বাস।’

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘ভারত বাংলাদেশ মৈত্রী রক্তের অক্ষরে, রক্তের বন্ধনে আবদ্ধ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এ বন্ধন আরও দৃঢ় হয়েছে।’

এই সফর সফল করার ক্ষেত্রে ভারতের হাইকমিশনার দোরাইস্বামীর অনেক বড় ভূমিকা ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দোরাইস্বামী অত্যন্ত কর্মদক্ষ হাইকমিশনার তার কর্মকালে ভারত-বাংলাদেশ মৈত্রীবন্ধন আরও মজবুত হয়েছে। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি’।

এ সময় তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর