সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার। কোনাবাড়ীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার। বিয়ে বাড়িতে উৎসবে অ্যালকোহলের নামে মিছিলন পান করায় দুইজনের মৃত্যু।

শ্রীলঙ্কা হওয়ার শঙ্কা নেই বাংলাদেশের: বিশ্বব্যাংক

রিপোর্টারের নাম : / ৩০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

বাংলাদেশের শ্রীলঙ্কা হওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়েছে বিশ্ব আর্থিক খাতের মোড়ল সংস্থা বিশ্বব্যাংক। সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ হান্স টিমার বলেছেন, ‘বাংলাদেশ শ্রীলঙ্কার মতো অবস্থানে নেই। কারণ দেশটির বিদেশি ঋণের পরিমাণ তুলনামূলকভাবে কম এবং তা মাত্র জিডিপির ১৭ শতাংশের মতো। আর এই ঋণের বড় অঙ্ক বিশ্ব ব্যাংকের মতো বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে স্বল্প সুদ আর সহজ শর্তের ঋণ।’

বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক সদর দপ্তরে সংস্থাটির ‘সাউথ এশিয়া ইকোনমিক আপডেট’ প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে টিমার শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের অর্থনীতি অনেক বেশি শক্তিশালী অবস্থানে আছে উল্লেখ করে এ কথা বলেন। ভার্চ্যুয়াল মাধ্যমে এই সংবাদ সম্মেলন হয়।

তিনি বলেছেন, ‘এই মুহূর্তে বাংলাদেশ শক্তিশালী প্রবৃদ্ধির পথে হাঁটছে। করোনার মধ্যেও বাংলাদেশ ভালো করেছে। চলতি অর্থবছরে ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে বাংলাদেশের প্রবৃদ্ধি বেশি হবে।’ তবে কিছু ঝুঁকির কথাও বলেছেন তিনি। টিমার বলেন, ‘আন্তর্জাতিক বাজারে সব ধরনের নিত্যপণ্যের দাম বাড়ছে। এতে মূল্যস্ফীতির চাপ বাড়ছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। দুই কোটি জনসংখ্যার দেশটির অর্থনীতি মুখ থুবড়ে পড়ার পর তাদের বিদেশি ঋণের কিস্তি পরিশোধই শুধু অনিশ্চয়তায় পড়েনি, নাগরিকদের সুযোগ-সুবিধাও বন্ধ হয়ে যাচ্ছে। তৈরি হয়েছে রাজনৈতিক সংকট।

এ অবস্থায় মঙ্গলবার দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা বৈদেশিক মুদ্রার সংকটে বিদেশি ঋণ পরিশোধে নিজেদের অপারগতা প্রকাশের কথা জানিয়েছে। মাথাপিছু আয়ে বাংলাদেশ থেকে এগিয়ে থাকা শ্রীলঙ্কার হাল দেখে বাংলাদেশে কেউ কেউ শঙ্কা প্রকাশ করলেও সরকার আশ্বস্ত করছে, তেমন আশঙ্কার কিছু নেই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর