শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

সকালে অফিস করলেও বিকেলে ১০৯ শ্রমিক ছাঁটাই। শ্রমিকদের মাঝে ক্ষোভ,কর্তৃপক্ষ বলছেন শ্রম আইন অনুযায়ী সকল পাওনা পরিশোধ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক / ১৪১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত রিপন নীট ওয়্যার লিমিটেড কারখানায় ঈদের ছুটির দিনে ১০৯ জন শ্রমিককে ছাঁটাই  (টার্মিনেশন) করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ছাঁটাই করা শ্রমিকদের একটি নামের তালিকা মুল ফটকে সাঁটিয়ে দেওয়া হয়। ছাঁটাইয়ের  (টার্মিনেশন) খবর শুনে শ্রমিকরা অনেকে দুঃখ প্রকাশ করেছেন। চাপা ক্ষোভ বিরাজ করছে শ্রমিকদের মাঝে।
নাম প্রকাশ না করার শর্তে প্যাড প্রিন্টের একজন
শ্রমিক বলেন,ঈদের ছুটিতে খুশীর দিনে শ্রমিক ছাঁটাই  (টার্মিনেশন) এটা খুবই দুঃখ জনক। তিনি বলেন,আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত কারখানার ভেতরে কাজ করি। সবাই হাসি খুশি ছিলাম। কিন্তু গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসে উঠার পর শুনি শ্রমিক ছাঁটাই ( টার্মিনেশন) করা হয়েছে। এটা শ্রমিকদের উপর জুলুম করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২৬ ধারা অনুযায়ী চাকুরী হতে নিম্নো  বর্ণিত শ্রমিকদেরকে টার্মিনেশন (অবসান) করা হয়েছে।
রিপন নীট ওয়্যার লিমিটেড কারখানার এডমিন অফিসার মোঃ সাদ্দাম হোসেন বলেন, শ্রম আইন বিধি মোতাবেক ১০৯ জন শ্রমিক ছাঁটাই  (টার্মিনেশন) করা হয়েছে। তাদের সবার পাওনাদি শ্রম আইন অনুযায়ী পরিশোধ করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ- ২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান,কর্তৃপক্ষ আগে থেকে প্রেসেস করেছে ছাঁটাইয়ের  (টার্মিনেশন) বিষয়ে। তিনি আরো বলেন, শ্রমিকদের সকল পাওনাদি শ্রম আইন অনুযায়ী পরিশোধ করেছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর