সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

‘সরকার হাওরে আর সড়ক নির্মাণ করবে না’

রিপোর্টারের নাম : / ২৪৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৪ জুলাই, ২০২২

সরকার হাওরে আর সড়ক নির্মাণ করবে না। যেখানে প্রয়োজন হবে সেখানে উড়াল সড়ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রোববার (৩ জুলাই) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউপিতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, হাওর এলাকায় পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যত্রতত্র আর রাস্তা নয়, এখন থেকে উড়াল সড়ক হবে। শেখ হাসিনার সরকার যতদিন আছে উন্নয়নে দেশ আরও আলোকিত হবে। তাই উন্নয়নের স্বার্থেই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার সরকারের সঙ্গে থাকতে হবে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় আমাদের সরকারের মহাপরিকল্পনা রয়েছে। এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য বড় প্রকল্প আসছে। প্রথমে ত্রাণ, এরপর নির্মাণ। যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদের সহায়তা দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে গেছেন। এমনিতেই ভূমিহীনদের শেখ হাসিনার সরকার ঘর তৈরি করে দিচ্ছে। আরও ঘর করে দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান ও সঞ্চলনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।

অনুষ্ঠানে দরগাপুর মাদরাসার মুহতামিম নুরুল ইসলাম খান, সুনামগঞ্জের পৌর মেয়র নাদের বখত, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর