শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দেওয়া বাধ্যতামূলক হচ্ছে

রিপোর্টারের নাম : / ৩১৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৭ জুন, ২০২২

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাবের বিবরণ দেওয়া বাধ্যতামূলক করতে আচরণ বিধিমালা-১৯৭৯ হালনাগাদ করা হচ্ছে।  বৃহস্পতিবার জাতীয় সংসদে অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকরি আইন-২০১৮ এর আলোকে প্রস্তাবিত ‌‌‘খসড়া সরকারি কর্মচারি (আচরণ) বিধিমালা, ২০২২’ প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে উপস্থাপনের লক্ষ্যে চলতি বছরের ১ মার্চ সার-সংক্ষেপ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সম্পদের হিসাব বিবরণী দাখিল এবং নাগরিকত্ব গ্রহণ সংক্রান্ত বিষয়টি উক্ত আচরণ বিধিমালায় আগে থেকেই সংযোজিত রয়েছে। প্রস্তাবিত খসড়া আচরণ বিধিমালায় তা যুগোপযোগীকরণের প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিধি অমান্যকরণে বিধিমালায় শাস্তির ব্যবস্থা উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর