সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার

সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সভাপতি ফনি ভূষন পোদ্দার

নিজস্ব প্রতিবেদক: / ১৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদরে ঐতিহ্যবাহী সলঙ্গা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির পুনরায় (৩য় বার) সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ফনি ভূষন পোদ্দার।

শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা রায়গঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলম বলেন,সলঙ্গা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে একাধিক কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় ফনি ভূষন পোদ্দারকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।

বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আবদুল খালেক জানান, স্কুল পরিচালনায় গত ২৬ জুলাই এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যের ৪ পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়।

নির্বাচিতরা হলেন- সেলিম ইসাহাক, রওশন আলী, জুয়েল রানা, আব্দুল আলীম। এছাড়া দাতা সদস্য হয়েছেন আমিরুজ্জামন সোহেল, শিক্ষক প্রতিনিধি মো: উজ্জল হোসেন, অভিনয় চন্দ্র মাহাত, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নাসরিন ইয়াসমিন।

নবনির্বাচিত সভাপতি ফনি ভূষণ পোদ্দা বলেন, সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর