মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

সলঙ্গায় কারা পেলেন কৃষকলীগের কম্বল

নিজস্ব প্রতিবেদক: / ৩৪৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩

কয়েকদিন ধরে ঘণ কুয়াশা আর হিমেল হাওয়ায় প্রচন্ড শীত বইছে সিরাজগঞ্জে দুর্গম অঞ্চল এলাকায়। শীতবস্ত্রের অভাবে পৌষ ও মাঘের এই শীতে অনেকটাই যবুথুবু হয়ে পড়েছে এলাকার অসহায়, গরীব, ও সুবিধাবঞ্চিত পরিবার গুলো। কনকণে শীতে অনেক অসহায় পরিবারই কম্বল আর শীতবস্ত্রের অভাবে নির্ঘুম রাত কাটাচ্ছে। এমনি মুহুর্তে শীতবস্ত্র কম্বল নিয়ে অসহায়, গরীবদের পাশে দাঁড়ালেন সলঙ্গা থানা কৃষকলীগ।

রবিবার বিকেলে সলঙ্গা থানা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে কম্বল বিতরণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চু পরিচালনায় শীতার্ত এক শতাধীক পরিবারের হাতে কম্বল তুলে দেয়া হয়।

সলঙ্গা থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চু বলেন,মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমামের সহযোগিতায় সলঙ্গা থানার ৩টি ইউনিয়নের অন্ধ-এতিম ও অসহায়-শীতার্ত গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত ১শত পরিবার মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এসময় সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,সলঙ্গা থানা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক,সাংগঠনিক সম্পাদক ফজলে করিম রিপন,সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ ও সলঙ্গা থানা কৃষকলীগের নেতাকর্মী ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি/সাধারণসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর