বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিফ সালিফ।

সলঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের মূল হোতা গ্রেফতার

রিপোর্টারের নাম : / ৬৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রান্সফরমার চোর চক্রের মূল হোতা বাকিরুলকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার বিকেলে সলঙ্গা থানার চড়িয়া মধ্যেপাড়া এলাকায় ঢাকা–বনপাড়া মহাসড়কের পাশে আল্লাহর দান হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত বাকিরুল উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া মধ্যেপাড়া গ্রামের দেলবার ফকিরের ছেলে।
জানা যায়, সংঘবদ্ধ এই চোর চক্রটি অত্যন্ত কৌশলী ছিল। তারা মাত্র ২০ মিনিটের মধ্যেই একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যেতে সক্ষম হতো। এ চক্রটি তিনটি ভাগে বিভক্ত হয়ে কাজ করত। একদল আগে থেকেই ট্রান্সফরমারের অবস্থান ও চুরির পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করত। অপর দল সুযোগ বুঝে চুরি কার্য সম্পন্ন করত। আরেকটি দল মধ্যস্থতার মাধ্যমে চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমার বিক্রি করত।

এই পুরো চক্রের মূল হোতা ছিল বাকিরুল। এর আগেও বিপুল পরিমাণ বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশসহ এই চক্রের একাধিক সদস্যকে আটক করেছিল পুলিশ। বাকিরুলের বিরুদ্ধে এনায়েতপুর থানায় একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে গতকাল বিকেলে র‌্যাব তাকে আটক করে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এনায়েতপুর থানার ওয়ারেন্টভুক্ত আসামি বাকিরুলকে র‌্যাব আটক করে সলঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর