সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার

সলঙ্গায় ৫০ লাখ টাকার হিরোইন আটক ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যার-১২ 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৫৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২২ জুলাই, ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৫০ লাখ টাকার হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা।

শুক্রবার (২১ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২’র কোম্পানী কমান্ডার লেঃ বিএন মোঃ আবুল হাসেম।

আটককৃতরা হলেন, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার মোঃ হারুন ফকিরের ছেলে মোঃ হেলাল উদ্দিন (২৩) ও কিশোরগঞ্জ জেলার নান্দাইল থানার তারাই গ্রামের বুবুল হোসেনের ছেলে মোঃ অলি উল্লাহ (২৫) প্রেস বিজ্ঞপ্তিতিতে জানান, বুধবার বিকালে জেলার সলঙ্গা থানার রামারচর এলাকায় নিউ রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৪৭৩ গ্রাম হেরোইন (যার মুল্য ৫০ লাখ টাকা) উদ্ধার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল এবং নগদ ২,৭০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত ও আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর