সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সাত জুলাইয়ের মধ্যে পোশাক কর্মীদের বেতন-বোনাস দেওয়ার নির্দেশ

রিপোর্টারের নাম : / ২০১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৪ জুলাই, ২০২২

সাত জুলাইয়ের মধ্যে গার্মেন্টসসহ সব সেক্টরের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। রোববার শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

প্রতিমন্ত্রী বিবৃতিতে বলেন, ‘গার্মেন্টসসহ রাষ্ট্রায়ত্ব, বেসরকারি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সব খাতের শ্রমিকদের ঈদুল আজহার বোনাস, জুন মাসের বেতন এবং যদি কোনো শ্রমিকের কোনো মাসের বেতন-ভাতা বকেয়া থাকে তাও ঈদের ছুটির আগে ৭ জুলাইয়ের মধ্যেই মালিকরা প্রদান করবেন।’

বিবৃতিতে বলা হয়, সভায় সিদ্ধান্ত হয় ঈদের ছুটি সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে মালিক-শ্রমিক আলোচনার মাধ্যমে মালিকরা শ্রমিকদের ছুটি দেবেন। তবে জরুরি রপ্তানির প্রয়োজনে শ্রমিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ছুটি সুবিধামতো প্রদান করতে পারবেন।

প্রতিমন্ত্রী সবাই যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য মালিক-শ্রমিক সবার সহযোগিতা কামনা করেন এবং সবাইকে অগ্রীম ঈদুল আজহার শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর