সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিংড়া কলেজের ভিপি মাসুম, জিএস সুখি

সিংড়া (নাটোর) প্রতিনিধি: / ২৭৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৪ জুলাই, ২০২২

সিংড়ার গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রলীগের প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

কলেজের কনফারেন্স রুমে সোমবার (৪ জুলাই) দুপুরে এ ফলাফল ঘোষণা করেন ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখসহ শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাসুম আলীকে ভিপি ও উম্মে আমারা ইসলাম সুখীকে জিএস করে ১৩ সদস্যের ছাত্র সংসদ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। বাকি সদস্যরা হলেন- প্রো-ভিপি রেখা খাতুন, এজিএস নাঈম হোসেন, ক্রীড়া সম্পাদক মো. আলিফ হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক রানা হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শাকিল আহমেদ, প্রকাশনা সম্পাদক হাবিবুল্লাহ হিমেল, কমনরুম সম্পাদক (ছাত্র) মাহাফুজ আলী, কমনরুম সম্পাদক (ছাত্রী) বৃষ্টি রানী সরকার, সমাজকল্যাণ সম্পাদক শাকিব, ধর্মবিষয়ক সম্পাদক মেহেদী হাসান এবং প্রচার সম্পাদক সজিব হালদার। উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালের ৩রা ডিসেম্বর সজিব ইসলাম জুয়েল ভিপি ও বেলায়েত হোসেন জিএস নির্বাচিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর