সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার কাজিপুরে‌র বালু ব্যবসায়ী হিল্লোলের মহালে অর্থদণ্ড  শিক্ষার্থীদেরই উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে- শিক্ষামন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন

সিংড়ায় উপজেলা স্থায়ী শুমারি কমিটির সভা

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ৩৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৫ মে, ২০২২

জনশুমারি আয়োজন, সমৃদ্ধি ও উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় জনশুমারি ও গৃহহণনা -২০২২ উপলক্ষ্যে উপজেলা স্থায়ী শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উপজেলা চলনবিল সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান এস,আই মোঃ কনক আলীর পরিচালানায় সভায় জনশুমারি ও গৃহগণনা বিষয়ে গঠন মুলক আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আমিনুল ইসলাম, সিংড়া থানা তদন্ত অফিসার মোঃ রফিকুল ইসলাম, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলী আশরাফ, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম,জনস্বাস্থ্য প্রকৌশলী হাসানুজ্জামান, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান স্বপন মোল্লা সহ অনেকে।
সুত্র জানায়, ৬ষ্ট ডিজিটাল জনশুমারি ও গৃহহণনার কার্যক্রম শুরু হবে আগামী ১৫ জুন থেকে এবং শেষ হবে ২১ জুন। সিংড়া উপজেলায় ৯৫৬ জন গণনাকারী ডিজিটাল নিয়মে বাড়ি বাড়ি গিয়ে এই কার্যক্রমের দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর