মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার।

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

রিপোর্টারের নাম : / ৩৫৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৬ মে, ২০২২

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে সাইদুর রহমান (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ মে) সকাল ৯ টার দিকে উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বিনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রামানন্দ খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সাইদুর রহমান বিনগ্রাম এলাকার মোস্তফা কামালের ছেলে ও বামিহাল রহমত ইকবাল ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পাশ করেছেন।

স্থানীয়রা জানায়, সোমবার (১৬ মে) সকালে উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বিনগ্রামে এক পুকুরে বিদ্যুৎ সংযোগ দিয়ে শেয়াল মারা ফাঁদপাতা ছিল। পরে ওই পুকুরে মরা মাছ তুলতে গিয়ে ওই শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর