সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু।

সিরাজগঞ্জ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে কাজিপুর উপজেলা দল

রিপোর্টারের নাম : / ৩৭২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

গোলাম কিবরিয়া খান কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে উল্লাপাড়া উপজেলাকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে কাজিপুর উপজেলা।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার ৪ অক্টোবর বিকাল ৪ টায় সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দীন স্টেডিয়ামে কাজিপুর বনাম উল্লাপাড়া উপজেলা ম্যাচটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের আহবায়ক ও সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বিশিষ্ট ক্রীড়াবিদ, বীরমুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কাজী অনিক ইসলাম প্রমূখ।

বৃষ্টিস্নাত দিনে হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে ম্যাচটি উপভোগ করে। খেলায় কাজিপুর উপজেলা ১-০ গোলে উল্লাপাড়া উপজেলাকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী খেলার মাধ্যমে এই টুর্নামেন্টে শুরু হয়। টুর্নামেন্টে সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলা দল শিরোপার জন্য লড়াই করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর