বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

সিরাজগঞ্জ জেলা পুলিশের দুই কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৩২৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ নূর আলম সিদ্দিকী ও সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) উল্লাপাড়া সার্কেল, মোঃ মাহ্ফুজ হোসেন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ পুলিশ ক্যাফে প্রাঙ্গণে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম(বার),পিপিএম(বার)।

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সিরাজগঞ্জ পুলিশ সুপার , ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোহাম্মদ শরিফুল হক, সিরাজগঞ্জ পুলিশ সুপার পিবিআই মোঃ রেজাউল করিম সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কর্মকর্তাগণ বিদায়ী অতিথিদের বিভিন্ন কর্মদক্ষতার নিদর্শন তুলে ধরেন এবং একসাথে কাজ করার বর্ণিল স্মৃতিচারণ করেন। বিদায়ী অতিথিদের স্মৃতি রোমন্থনে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হন।পরবর্তীতে পুলিশ সুপার, জেলা পুলিশ সিরাজগঞ্জের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার দেন।পুলিশ সুপার সহ অনুষ্ঠানে উপস্থিত সকলেই বিদায়ী অতিথিদের জন্য অফুরন্ত দোয়া ও ভবিষ্যতের জন্য নিরঙ্কুশ শুভকামনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর