মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

সিরাজগঞ্জ জেলা মুক্তির সোপান মাইক্রোস্ট্যান্ডের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ১৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ : শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা মুক্তির সোপান মাইক্রোস্ট্যান্ডের ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে রেদুয়ান ইসলাম হৃদয় ও সাধারণ সম্পাদক পদে ইকবাল হাসান টুকু বিনাপ্রতিদ্বন্দিতায়  নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে সিরাজগঞ্জ রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন কেন্দ্রে নির্বাচনের ভোট গ্রহণ হয়। ১৫৬ জনের ভোটারের মধ্যে ১৫১ জনের কাউন্ড হয়েছে। পরে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি রেজাউল করিম রেজা সাধারণ সম্পাদক ইকবাল হাসান টুকু নির্বাচিত হয়।

নির্বাচিত অন্যরা হলেন, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, কোষাধ্যক্ষ মো. নাজমুল ইসলাম বাবু, সড়ক সম্পাদক মো. ওয়াসিম শেখ, প্রচার সম্পাদক আতিকুর রহমান আতিক, দপ্তর সম্পাদক মো. রিপন আহমেদ, কার্যকরী সদস্য মো. ইমরান তালুকদার ও মো. হাতেম তাই নির্বাচিত হয়েছে।

এসময় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব,  সদস্য ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসেন দুলু, জেলা ট্রাক ও ট্রাংলরি মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসি, জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সদস্য মো: বিশা শেখ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ও সদস্য সেলিম  আহমেদ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার দিদার আলম, সাংগঠনিক সম্পাদক মোকাদ্দাস আলী মক্কা, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মো: ফারুক হোসেন, নেতা আব্দুল মালেক, আব্দুল মজিদ পিয়ার, নেতা আরিফুল ইসলাম আরিফ, আব্দুস সালাম, আজিজুর রহমান, জয়নাল আবেদীনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর