শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

সিরাজগঞ্জ জেলা শিক্ষা  অফিসারের অফিস আধুনিকায়ন ও ক্যাম্পাসে বৃক্ষরোপণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

সিরাজগঞ্জ জেলা শিক্ষা  অফিসারের অফিস আধুনিকায়ন, ক্যাম্পাসে বৃক্ষরোপণ,  বাগান সৃজন কর্মসূচি’র শুভ উদ্বোধন করা হয়েছে ।

এতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জ কর্তৃক মেরামত ও সংস্কার কাজের বরাদ্দ করে।
বুধবার ( ৩ মে -২০২৩)  বিকেল ৪ টার দিকে উক্ত জেলা শিক্ষা অফিসারের অফিস ও ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি  ও  বাগান সৃজন কর্মসূচি’র শুভ উদ্বোধন করেন,  প্রধান অতিথি  জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান । এতে জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ্।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ  অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি)  মোঃ রায়হান ক‌বির।

বৃক্ষ রোপণ ও বাগান উদ্বোধন কালে,  জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান বলেন, সারাবিশ্বে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে বৃক্ষরোপণ বিষয়টি অঙ্গাঙ্গীভাবে জড়িত।
বাংলাদেশে বনভূমি থাকা উচিত ২৫ শতাংশ; যেখানে বর্তমানে বনভূমি রয়েছে ১৬ শতাংশ মাত্র। এই ঘাটতি পূরণে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই।

এসময়ে সন্মানিত অতিথি হিসেবে  শিক্ষা  প্রকৌশল অ‌ধিদপ্তরের নির্বাহী অ‌ফিসার হা‌বিবুর রহমান, সাবেক জেলা শিক্ষ‌া অ‌ফিসার, মোহাম্মাদ মহব্বত হোসেন সরকার, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ রবিউল হাসান মন্ডল( রিপন),  জেলা প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার মোঃ আ‌মিনুল ইসলাম মন্ডল, সহকা‌রি শিক্ষা অ‌ফিসার মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, শিক্ষা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ (রাজশাহী বিভাগ) সহ সাংগঠনিক সম্পাদক এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর  সিরাজগঞ্জের  উপসহকারি  প্রকৌশলী  মোঃ মোর্শেদ মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ, ইসলামিকফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ,
জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, ভিক্টোরিয়া হাইস্কুলের  প্রধান শিক্ষক মোঃ  সাজেদুল ইসলাম, সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফছার আলী, বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম, সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম,  সিরাজগঞ্জ এস.বি.রেলওয়ে কলোনী স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর