সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

সিরাজগঞ্জ বাসচালকের সহকারীকে পুলিশের মারধর, মহাসড়কে যানজট

নিজস্ব প্রতিবেদক: / ৪০০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে বগুড়াগামী একটি বাসের চালকের সহকারী রুবেলকে পুলিশ সদস্যের মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে মহাসড়কে যানবাহনের জট তৈরি হয়।
বৃহস্পতিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের রয়হাটি জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কোনো কারণ ছাড়াই
হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ সদস্য আল- আমিন  বগুড়াগামী বাসচালকের সহকারীকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। রুবেলের দুই পায়ে গুরুতর আঘাত পান। এসময় বাসের যাত্রী ও স্থানীয়রা পুলিশ সদস্যকে ঘেরাও করলে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে আহত রুবেলকে হাসপাতালে নেওয়া হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার টিআই মনিরুল ইসলাম যানজটের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি তুচ্ছ ঘটনা নিয়ে সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কে যানজট ছিল। তবে এখন যানজট নেই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর