সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিরাজগঞ্জ যমুনানদীর দূর্গম চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: / ৩০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৪ জুন, ২০২২

জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দেওয়া বানভাসিদের জন্য ত্রাণ- সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর দূর্গম চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নের বানভাসি অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে-

শুক্রবার (২৪ জুন) সকাল হতে বিকেল পর্যন্ত দুর্গম চরাঞ্চল কাটেংগা, দোগাছি, হাট-বয়ড়া, সয়াসেখ, বড়কয়ড়া, ছোটকয়ড়া, বর্ণি, দোরতা,চন্ডাল, বয়ড়া, উত্তর জামুয়া, চিথুলিয়া ও কাওয়াকোলা’র বানভাসি অসহায় ও দুঃস্থ ৫’ শতাধিক জনপরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।

এ সময় যমুনা নদীতে নৌকাযোগে চরাঞ্চলের ওই সব স্থানে গিয়ে নিজ হাতে চাউল বিতরণ করেন, প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন তার সাথে ছিলেন, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী, সদর উপজেলা আওয়ামী লীগের নেতা সৈয়দ বেল্লাল হোসেন।
আরো উপস্থিত ছিলেন, কাওয়াকোলা ইউপি’র সদস্য – মোঃ আব্দুস সালাম, সানোয়ার হোসেন, শাহজালাল, মনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, আফসার আলী, গোলাম মোস্তফা, জনাব আলী, কোহিনূর খাতুন, সাজেদা খাতুন ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও গ্রামপুলিশের একটি টিম। চরের বানভাসি অসহায়, দুঃস্থরা এ চাউল পেয়ে খুশি হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর