বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

সিরাজগঞ্জ সদরে যমুনা নদীর জাটকা ইলিশ মাছ বিক্রিকালে জব্দ করে এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

রিপোর্টারের নাম : / ২০৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ সদরের যমুনা নদী সংলগ্ন চায়না বাঁধ-৪ ও মাছঘাট হতে যমুনানদীর ২৮৬ কেজি টাটকা জাটকা ইলিশ মাছ বিক্রিকালে তা আটক করে ৭ টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

শনিবার (৩০ মার্চ) ভোরে সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে যমুনা নদীর তীরে চায়না বাঁধ-৪ ও পরে মাছঘাটে (মতিন সাহেবের ঘাট) অভিযান পরিচালনা করা হয়। এসময় সর্বমোট ২৮৬ কেজি নিষিদ্ধ জাটকা মাছ সহ ৯ জনকে (তন্মধ্যে ৬ জন পালিয়ে যায়) আটক করা হয়।
ভবিষ্যতে আর কখনও জাটকা মাছ ধরবেনা ও বিক্রি করবে না এই মর্মে আটককৃতদের ছেড়ে দেয়া হয় এবং আটককৃত জাটকা মাছ সর্বমোট ৭ টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

উক্ত অভিযানকালে সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বি এবং নৌ-পুলিশ সিরাজগঞ্জের এসআই মোঃ আশরাফুল ইসলাম ও তাঁর টিম উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর