মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সিরাজগঞ্জে অরুনিমা সঙ্গীতালয়ের ৮ম বর্ষপূর্তি উদযাপন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

“এসোমিলি সংস্কৃতির মোহনায়” এ শ্লোগান ধারন করে সিরাজগঞ্জে অরুণিমা সঙ্গীতালয় আয়োজনে ৮ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের চতুর্থ সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা খ.ম আখতার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আহবায়ক কমিটির সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দীন পবলু, সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আহবায়ক কমিটির সদস্য, নাট্য অভিনেতা ও সংগীত শিল্পী ইমরান মুরাদ প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অনুষ্ঠানের সভাপতিত্বকরেন , অরুণিা সঙ্গীতালয় এর প্রধান পরিচালক ও বিশিষ্ট সংগীত শিল্পী সূর্য বারী ।

সঞ্চালনা করেন, আবৃত্তিকার এ কে আজাদ।অনুষ্ঠানে কবি, সাংবাদিক ও শিক্ষাবিদ শ. ম. শহিদুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে অনুষ্ঠানে মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি করেন, এ কে আজাদ, এবং অরুণিমা সঙ্গীতালয়ের শিল্পীদের পরিবেশনায় সংগীত পরিবেশন করা হয়। এতে দর্শক ও শ্রোতারা বিমোহিত হয়। সপ্তাহ ব্যাপী এ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব রয়েছেন, অরুণিমা সঙ্গীতালয় সিরাজগঞ্জের প্রধান পরিচালক, বিশিষ্ট সংগীত শিল্পী সূর্য বারী ও পরিচালক ( সাংস্কৃতিক) আরাফাত বারী প্রিয় ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর