সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু।

সিরাজগঞ্জে আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় জয়লাভ করেছে তাড়াশ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৬৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

সিরাজগঞ্জে   আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় জয়লাভ করেছে  তাড়াশ উপজেলা।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা সিরাজগঞ্জ আয়োজনে-

মঙ্গলবার (৩ অক্টোবর)   বিকাল ৪ টায় সিরাজগঞ্জ  শহীদ শামসুদ্দীন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্টের আহবায়ক গণপতি রায়,জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বিশিষ্ট ক্রীড়াবিদ,  বীরমুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি, বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা প্রমুখ ।

উক্ত খেলাটি  উপভোগ করে হাজার হাজার দর্শক এ খেলায়  তাড়াশ উপজেলা ৩-২ গোলে কামারখন্দ উপজেলাকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়।
খেলাটি পরিচালনা করেন, এস. এম জাহিদুজ্জামান কাকন, ফিরোজ ইসলাম,  আবু হানিফ ও মোখলেসুর রহমান।

খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন তাড়াশ উপজেলার টুটুল। তিনি দলের পক্ষে দুইটি গোল করেন।
এ খেলার ধারাবিবরণী করেন প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ও মোঃ খোরশেদ রায়হান।

উল্লেখ্য,  গত ৩০ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী খেলার মাধ্যমে এই টুর্নামেন্টে শুরু হয়। টুর্নামেন্টে সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলা দল অংশগ্রহণ করছে।

জানা যায় যে,   উল্লাপাড়া ও কাজিপুর উপজেলার খেলার মধ্য দিয়ে প্রথম রাউন্ডের খেলা শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর