সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত 

রিপোর্টারের নাম : / ২৬৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে  “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায়- আলোচনা সভা অনুষ্ঠিত   ও  সিরাজগঞ্জ জেলা পর্যায়ে   সাফল্যে নারী ক্যাটাগরীতে ৫ জনকে   জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপ-পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উদ্যোগে এবং জেলা প্রশাসন সিরাজগঞ্জের সহযোগিতা – শনিবার (৯ ডিসেম্বর -২০২৩)  সকাল ১১ টার দিকে- সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন  সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এতে সভাপতিত্ব করেন – অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

স্বাগত বক্তব্যে রাখেন –  উপ-পরিচালকের কার্যালয়  মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা।

এসময়ে- উপ-পরিচালক কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার   ফাহিম আল আশরাফ এবং পরিচালনা করেন, ক্রেডিট সুপার ভাইজার বাবুল আক্তার সহ অন্যান্য কর্মকর্তা -কর্মচারীগণ,ব্র্যাক জেলা সমন্বয়ক রইস উদ্দিন,  ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার মোঃ মাসুদ রানা সহ অন্যান্য নারী সংগঠন নেতৃবৃন্দ  ও নারী উদ্যাক্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা পর্যায়ে পাঁচ জন শ্রেষ্ঠ  জয়িতাদের পুরস্কার প্রাপ্ত হন -“জয়িতা অন্বেষণে বাংলাদেশ ” কার্যক্রমের আওতায় শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার চররায়পুর গ্রামের বাসিন্দা শিক্ষিকা  ফারজানা হক, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হলেন- সদর উপজেলা হোসেনপুর  উত্তর মহল্লার বাসিন্দা,  কারু সমন্বয় স্বত্বাধিকারী- জাকিয়া সরকার,  সফল জননী  নারী ক্যাটাগরীতে সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হলেন- কাজিপুর উপজেলার টেংলাহাটার আমনমেহার গ্রামের বাসিন্দা  মোছাঃ শামছুন নাহার রহমান, নির্যাতন বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করছেন যে নারী ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হলেন- চৌহালী উপজেলার চৌহালী কলেজ, বৈন্যা গ্রামের বাসিন্দা আমিনা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হলেন- বেলকুচি উপজেলার গাবের পাড়া গাছচাপড়ী গ্রামের বাসিন্দা মোছাঃ আলেয়া খাতুন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর